× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:০৮ পিএম

বরগুনা প্রেসক্লাবের নেতৃত্বে হাফিজ-সালেহ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:০৮ পিএম

মো. হাফিজুর রহমান ও আবু জাফর মো. সালেহ। ছবি- রূপালী বাংলাদেশ

মো. হাফিজুর রহমান ও আবু জাফর মো. সালেহ। ছবি- রূপালী বাংলাদেশ

বরগুনা প্রেসক্লাবের ২০২৬ সেশনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের খবর ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বরগুনা জেলা সংবাদদাতা মো. হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার ও দৈনিক সমকালের বরগুনা প্রতিনিধি আবু জাফর মো. সালেহ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ৪৭তম বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি সোহেল হাফিজ। সাধারণ সভা শেষে বিকেলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বরগুনা প্রতিনিধি মইনুল আবেদীন সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মালেক মিঠু। এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বরগুনা জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবির মৃধা।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সদস্য ও দেশ টিভি জেলা প্রতিনিধি রিয়াজ আহমেদ মুসা এবং সময় টিভির স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম মিরাজ।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং বরগুনা প্রেসক্লাবকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি সোহেল হাফিজ।

Link copied!