× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:৫৮ এএম

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ১১:৫৮ এএম

ফে‌রি চলাচল শুরু হয়।  ছবি : সংগৃহীত

ফে‌রি চলাচল শুরু হয়। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার পর থেকেই ঘন কুয়াশার কারণে এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে ফেরির ব্রিজ থেকে আশপাশের কোনো নৌযান বা তীরভূমি স্পষ্ট দেখা যাচ্ছিল না।

পরে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে সাময়িকভাবে সব ধরনের ফেরি সার্ভিস স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

রূপালী বাংলাদেশ

Link copied!