× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:২৪ পিএম

সীমান্তে ৫ বাংলাদেশিকে পুশইন করল ভারত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৩:২৪ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

১৫ দিনের ব্যবধানে আবারও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে পাঁচজনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি তাদের আটক করেছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভীষণ বিওপির আওতাধীন এলাকা থেকে তাদের আটক করে।

আটকদের মধ্যে দুই নারী ও তিন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে একই পরিবারের চারজনের বাড়ি নড়াইল জেলায়; অন্য একজনের বাড়ি বাগেরহাট জেলায়।

১৬ বিজিবির কমান্ডার নায়েব সুবেদার আবদুল মান্নান বলেন, রোববার সকাল সাড়ে ৭টায় আমাদের টহল দল তাদের আটক করেছে।

ভারতের ৮৮ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা তাদের শনিবার রাতের অন্ধকারে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিয়েছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দিয়েছি।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি আবদুল বারিক জানান, আটকদের বিজিবি তাদের কাছে হস্তান্তর করেছে। এ নিয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!