× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:৩৫ পিএম

ওসমান হাদির হত্যার বিচার দাবিতে সাইনবোর্ডে ব্লকেড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:৩৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাঁশ ফেলে মহাসড়ক ব্লকেড কর্মসূচি পালন করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে মহাসড়কে অবরোধ শুরু হলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকে থাকায় যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

ওসমান হাদির হত্যার বিচার দাবিতে আসা আলমগীর হোসেন বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর দীর্ঘ সময় পার হলেও এখনো মূল হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়নি। তারা দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।’

বিচারপ্রার্থী নিরব রায়হান বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি করতে চাই না, আমরা ন্যায়বিচার চাই। ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে।

এদিকে অবরোধের কারণে সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর ও সানারপাড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার দাবিতে ছাত্র-জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলেই আছি এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলছি।’

Link copied!