× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:০০ পিএম

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৬:০০ পিএম

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ। ছবি- রূপালী বাংলাদেশ

হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ। ছবি- রূপালী বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

রোববার দুপুর ২টা থেকে নগরীর শাহ আমানত সেতু এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এতে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শাহ আমানত সেতুর প্রবেশমুখে অবস্থান নিয়ে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ এবং ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’—এমন স্লোগান দেন।

অবরোধ কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনার কয়েক সপ্তাহ পার হলেও এখনো মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তী সরকার। প্রশাসনের এই নীরবতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত হতাশাজনক। বক্তারা আরও বলেন, যে সরকার একটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ব্যর্থ, তাদের পক্ষে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করাও সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এদিকে যানজট নিরসনে পুলিশ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিচ্ছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান জানান, যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এ সড়কের চাপ কমাতে চালকদের কালুরঘাট সেতু ও কর্ণফুলী টানেল ব্যবহার করার অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় হাদি হত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।

Link copied!