× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১২:৫১ এএম

বিরল দৃষ্টান্ত: বিসিএস ক্যাডার হয়েও নিজ প্রতিষ্ঠান ছাড়েননি শিক্ষক

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১২:৫১ এএম

শিক্ষক আবু তালেবকে সংবর্ধনা দিচ্ছেন এলাকাবাসী। ছবি : রূপালী বাংলাদেশ

শিক্ষক আবু তালেবকে সংবর্ধনা দিচ্ছেন এলাকাবাসী। ছবি : রূপালী বাংলাদেশ

বিসিএস ক্যাডারে সরকারি উচ্চপদে যোগদানের সুযোগ পেয়েও যোগদান করেননি শিক্ষক মোহাম্মদ আবু তালেব। শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসীর অনুরোধে নিজ প্রতিষ্ঠান ছেড়ে যাননি। শিক্ষক আবু তালেবের এমন সিদ্ধান্তের পর তাকে সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ওই শিক্ষকের সরকারি পদে যোগদানের সময়সীমা শেষ হয়।

জানা গেছে, নরসিংদীর ঐতিহ্যবাহী ১২৫ বছর পুরোনো সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব ২৭তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে নিয়োগপ্রাপ্ত হন। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর অনুরোধে তিনি সরকারি পদে যোগদান না করে সিদ্ধান্ত নেন। 

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে তীব্র শীত উপেক্ষা করে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবপ্রসাদ সাহা। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি মো. ইলিয়াস আলী ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মো. নজরুল ইসলাম রিমন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রতি অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেবের দায়বদ্ধতা ও ভালোবাসা বিরল দৃষ্টান্ত। একজন মানবিক শিক্ষক ও মানুষ গড়ার কারিগর হিসেবে তার অবদান শিক্ষার্থী ও সমাজের জন্য স্মরণীয় হয়ে থাকবে। 

এ সময় অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বলেন, তার প্রতি যে ভালোবাসা ও সম্মান দেখানো হয়েছে, তা আজীবন মনে রাখবেন। একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

বক্তব্য দেন সিনিয়র শিক্ষক রাশেদুল আলম, আকলিমা আক্তার, সহকারী শিক্ষক অহিদুজ্জামান অপু, সিনিয়র শিক্ষক মো. সাইফুল্লাহ, বশীর আহমদ খান, হিরু মিয়া ও তপন কুমার আচার্যসহ অন্যরা।

পরে ইংরেজি নববর্ষ উপলক্ষে বিদ্যালয়ের প্রাথমিক শাখার শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করেন প্রধান শিক্ষক ও অতিথিরা।

প্রসঙ্গত, মোহাম্মদ আবু তালেব প্রায় দুই বছর ধরে সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। 

রূপালী বাংলাদেশ

Link copied!