জামালপুরের বকশীগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার ছয় ইটভাটায় অভিযান চালিয়ে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
এ সময় জামালপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা সনজিৎ বিশ্বাসসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে থ্রি স্টার ব্রিকস, মেসার্স রহমত উল্লাহ ব্রিকস, নাফিস ব্রিকস, উজ্জ্বল ব্রিকস, নগর ব্রিকস ও সানি অটো ব্রিকস মালিককে মোট ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসনা উল হুসনা বলেন, বিভিন্ন অনিয়মের কারণে ছয় ইটভাটার মালিককে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটাগুলো সরকারি নির্দেশনা অমান্য করে পুনরায় কার্যক্রম পরিচালিত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন