× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৪:৩০ পিএম

বরিশালের ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, দুজনের স্থগিত

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৪:৩০ পিএম

বরিশালে মনোনয়নপত্র যাচাই-বাচাই কার্যক্রম। ছবি- রূপালী বাংলাদেশ

বরিশালে মনোনয়নপত্র যাচাই-বাচাই কার্যক্রম। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে প্রথম ধাপে তিনটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। এর মধ্যে বরিশাল সদর-৫ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

এ ছাড়া বরিশাল সদর-৫ আসনে একজন এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বরিশালের তিনটি সংসদীয় আসনে শুক্রবার মোট ২১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়। বরিশাল সদর-৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম মাহবুব আলম মনোনয়নপত্রের ২০ নম্বর পাতায় স্বাক্ষর না করা এবং ২১ নম্বর পাতা পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ ছাড়া একই আসনের এক স্বতন্ত্র প্রার্থীর দাখিল করা ভোটার তালিকা এবং প্রস্তাব ও সমর্থনকারীর তথ্য সঠিক না থাকায় তার মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।

এদিকে, আয়কর রিটার্ন সনদ না থাকা, ১০-বি ফরম সংযুক্ত না করা এবং ছবি সত্যায়িত না থাকায় বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মুসলিম লীগের প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। পাশাপাশি হলফনামায় স্বাক্ষর না থাকা এবং অঙ্গীকারনামায় অসঙ্গতি থাকায় বরিশাল সদর-৫ আসনে বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর মনোনয়নপত্রও স্থগিত রাখা হয়েছে।

বাকি ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সূত্র জানায়, শনিবার বরিশাল-১, ২ ও ৩ সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে।

বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খাইরুল আলম সুমন রূপালী বাংলাদেশকে জানান, প্রথম ধাপে তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। এতে দুটি মনোনয়ন বাতিল এবং দুটি মনোনয়ন স্থগিত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসন থেকে মোট ৬২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে ৪৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় নিশ্চিত করেছে।

Link copied!