× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মো. সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১০:১২ পিএম

শীতের তীব্রতায় ভিড় বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে

মো. সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১০:১২ পিএম

নবীগঞ্জ পৌর শহরের নতুন বাজারে পুরাতন কাপড় বেচাকেনার ধুম। ছবি- রূপালী বাংলাদেশ

নবীগঞ্জ পৌর শহরের নতুন বাজারে পুরাতন কাপড় বেচাকেনার ধুম। ছবি- রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পুরাতন কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের শীতের পোশাক কেনার চাহিদা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এসব দোকানে কেনাবেচা চলছে।

এসব দোকানে সাধ্যের মধ্যে প্রয়োজনীয় পণ্য পেয়ে ক্রেতারা যেমন খুশি, তেমনি স্বল্প পুঁজিতে তুলনামূলক ভালো লাভ হওয়ায় বিক্রেতাদের মুখেও হাসি ফুটছে।

সরেজমিনে দেখা যায়, শীত উপলক্ষে নবীগঞ্জ পৌর শহরের নতুন বাজার, হাইস্কুল রোড, ওসমানী রোডসহ উপজেলার বিভিন্ন বাজারে পুরাতন কাপড় বিক্রির ভ্রাম্যমাণ দোকান বসেছে। এসব দোকানে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের রীতিমতো ভিড় লক্ষ করা যাচ্ছে।

পুরাতন কাপড়ের এক বিক্রেতা বলেন, ‘এ বছর আগের তুলনায় শীত বেশি পড়ায় শীতের পোশাকের বিক্রি বেড়েছে। এতে আমাদেরও মোটামুটি ভালো লাভ হচ্ছে। আমরা সাধারণত শীতের মৌসুমেই এই ব্যবসা করি। বছরের বাকি সময় অন্য কাজ করি।’

একজন ক্রেতা রাহেলা বেগম বলেন, ‘পুরাতন কাপড়ের এসব দোকানে সাধ্যের মধ্যে অনেক ভালো মানের জ্যাকেট, চাদর, সোয়েটার, কম্বলসহ নানা ধরনের শীতের পোশাক পাওয়া যাচ্ছে। এতে খরচ কম হয়। তাই এখান থেকেই প্রয়োজনীয় পোশাক কেনার চেষ্টা করছি।’

Link copied!