× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১১:২০ এএম

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণীর

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬, ১১:২০ এএম

অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

অজ্ঞাতপরিচয় তরুণীর মরদেহ। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের লালপুর উপজেলার পাটিকাবাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় তরুণীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করলে রেললাইনের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত নারীর পরনে ছিল হলুদ রঙের কামিজ, খয়েরি রঙের সালোয়ার ও গায়ে গোলাপি রঙের একটি কম্বল। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিচয় শনাক্তের জন্য পিবিআই পাবনার সদস্যরা আঙুলের ছাপ সংগ্রহ করলেও পরিচয় মেলেনি। পরিচয় শনাক্ত করা না গেলে আজ শনিবার (৩ জানুয়ারি) মরদেহটি পাবনার আঞ্জুমান মফিদুলে দাফনের জন্য হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!