× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৩:১৬ এএম

দৌলতদিয়া–পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৩:১৬ এএম

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি- সংগৃহীত

দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। ছবি- সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, শনিবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা ছড়িয়ে পড়ে। সময়ের সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে গেলে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় মধ্যরাত থেকে শরীয়তপুর–চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, নদীতে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য। কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

ফেরি চলাচল বন্ধ থাকায় এ রুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের কিছুটা ভোগান্তি সৃষ্টি হলেও, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রূপালী বাংলাদেশ

Link copied!