× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:০৯ এএম

 মাঝ যমুনায় আটকে আছে ফেরি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৪:০৯ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঘন কুয়াশার কারণে যমুনা নদীর আরিচা-কাজিরহাট নৌপথের মার্কিং চ্যানেল ঢেকে যাওয়ায় যাত্রী ও যানবাহনসহ ধানসিঁড়ি নামের একটি ফেরি মাঝ নদীতে আটকে রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাঝ নদীতেই ফেরিটি নোঙর করা হয়। এরপর থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিএর কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. ফখরুজ্জামান বলেন, শনিবার সন্ধ্যা থেকে কুয়াশার তীব্রতা বেশি দেখাচ্ছিল। এরপরও রাত ১০টা অবধি ফেরি চলাচল করানো সম্ভব হয়েছে। সাড়ে ৮টার দিকে কাজিরহাট ঘাট থেকে সবশেষ ফেরি শাহ আলী ছেড়ে আরিচা প্রান্তে পৌঁছে। তবে পৌনে নয়টার দিকে আরিচা থেকে ছেড়ে আসা ধানসিঁড়ি ফেরি আর কাজিরহাট ঘাটে এসে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, অতিরিক্ত কুয়াশায় নৌপথের মার্কিং চ্যানেল একেবারেই অস্পষ্ট হওয়ায় রাত সাড়ে ১০টার দিকে ফেরিটি যাত্রী ও যানবাহনসহ মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। এরপর থেকে ওই প্রান্ত থেকে আর ফেরি ছাড়া হয়নি। আপাতত কাজিরহাট প্রান্তে কোনো ফেরি নেই। কুয়াশা কাটলে আরিচা প্রান্ত থেকে ফেরি ছাড়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!