× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১২:০৬ এএম

যাত্রীবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও মালামাল লুট

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১২:০৬ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি ট্রলারে সঙ্ঘবদ্ধ নৌ-ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘনা নদীর চর কিশোরগঞ্জ-গজারিয়া নৌরুটের মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী মো. খলিল মিয়া জানান, তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর এলাকার বাসিন্দা। ট্রলারে করে মুন্সীগঞ্জ যাওয়ার পথে একটি সাদা স্পিডবোটে করে আসা ১২-১৪ জনের একটি সশস্ত্র ডাকাত দল ট্রলারের গতিরোধ করে।

ডাকাতদের হাতে পিস্তল ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সব মালামাল দিতে বাধ্য করে।

তিনি আরও বলেন, “আমি প্রথমে টাকা ও মোবাইল দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর করে। পরে বাধ্য হয়ে নগদ ৬৫ হাজার টাকা ও আমার মোবাইল ফোন দিয়ে দেই।”

আরেক ভুক্তভোগী আকবর আলী বলেন, “হঠাৎ করে স্পিডবোটে করে ডাকাতরা নদীর মাঝখানে আমাদের ট্রলারে উঠে সবাইকে মারধর করতে থাকে। এরপর আমাদের কাছ থেকে সবকিছু লুট করে চাঁদপুরের দিকে চলে যায়।”

চর কিশোরগঞ্জ প্রান্তে অপেক্ষমান যাত্রী আলমগীর হোসেন সামী জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি গজারিয়া যাওয়ার উদ্দেশ্যে চর কিশোরগঞ্জ ফেরিঘাটে এসে জানতে পারেন দুটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অসংখ্য যাত্রী ডাকাতির শিকার হন।

অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করা হয়। তিনি প্রশাসনের কাছে নৌ-ডাকাতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, “এ ধরনের কোনো ঘটনার খবর এখনও আমার কাছে আসেনি। আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রূপালী বাংলাদেশ

Link copied!