× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৫:৫৯ পিএম

১০০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৫:৫৯ পিএম

সরকারি জমি উদ্ধার অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

সরকারি জমি উদ্ধার অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কাচারি মাঠে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ১ দশমিক ৫ একর সরকারি জমি উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা।  

বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৫০টিরও বেশি অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা, সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভূমি অফিসের সামনের এই সরকারি জায়গায় কিছু লোকজন অবৈধভাবে দোকানঘর ও অস্থায়ী স্থাপনা গড়ে তোলেন। আমের মৌসুমে এই স্থানটি আম কেনাবেচার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফলে ভূমি অফিস সংলগ্ন সড়কে যান চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা দেখা দেয়।

আমের মৌসুম শেষ হলেও স্থাপনাগুলো সরিয়ে না নিয়ে সেখানে চালু রাখা হয় বিভিন্ন ধরনের পণ্য বিক্রির দোকান। বারবার সতর্ক করা সত্ত্বেও দখলদাররা সরকারি জমি ছাড়েনি। 

এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর ব্যবস্থা নেয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী। 

এ সময় উপস্থিত ছিলেন, বানেশ্বর হাটের ইজারাদার জাকির হোসেন রাসেল সরকার, বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মতিউর রহমান মতি, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ‘সরকারি সম্পদ রক্ষায় আমরা নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে গুরুত্বপূর্ণ একটি জায়গা উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

স্থানীয়রা জানান, উচ্ছেদ হওয়া জায়গাটি হাটের দিন আম ও গুড় ব্যবসায়ীদের বসার জন্য নির্ধারণ করা হলে বানেশ্বর বাজার এলাকায় যানজট অনেকাংশেই হ্রাস পাবে। দীর্ঘদিন ধরে বাজারের কেন্দ্রে বসা ব্যবসায়ীদের কারণে রাস্তায় তীব্র যানজট তৈরি হতো।

রূপালী বাংলাদেশ

Link copied!