× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৫১ এএম

কুকুরের কামড়ে ১৫ জন হাসপাতালে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৫১ এএম

কুকুরের কামড়ে আহত। ছবি :  সংগৃহীত

কুকুরের কামড়ে আহত। ছবি : সংগৃহীত

যশোরে কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার মনিরামপুর উপজেলায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে সরবরাহ না থাকায় তাদের সবাইকে কিনে এনে ভ্যাকসিন সেবা নিতে হয়েছে। আহতদের মধ্যে ছয়জনের আক্রান্ত বেশি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৫ জন কুকুরের কামড় খেয়ে হাসপাতালে আসেন।

আহতরা হলেন—উপজেলার বাটভিলা এলাকার রায়হান কবির (৬), বাহিরঘরিয়ার আজিজুল হক (৫০), খালিয়ার ইয়াসমিন আক্তার (২৪), মনোহরপুরের খলিলুর রহমান (৬২) ও নাসিমা বেগম (৪০), মশ্মিমনগরের রাকিবুল হাসান (৩০), হানুয়ার গ্রামের মাসুদ হাসান (৫৫), গোপালপুরের আবুবকর (২৫), ঝাঁপা গ্রামের রামপদ দাস (৬০) ও জামাল হোসেন (৭০), কাঁঠালতলা এলাকার বিশ্বদাস (৩২), পাড়দিয়া গ্রামের হাসান আলী (৬০) ও মাহাবুর রহমান, ঘুঘুরাইলের আব্দুস সাসাদ (৭০) ও কাশিপুর গ্রামের শিশু সুমাইয়া আক্তার (৫)। তাদের মধ্যে ছয়জনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

রাজগঞ্জ অঞ্চলের উত্তম চক্রবর্তী বলেন, মশ্মিমনগরের দিক থেকে আসা একটি কুকুর পথচারীদের একের পর এক কামড় দিয়ে মনিরামপুরের দিকে চলে গেছে। এই একই কুকুরের কামড়ে আক্রান্তর সংখ্যা অনেক।

মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি কয়েকজন কেশবপুর হাসপাতালে চিকিৎসার জন্য যান।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অনুপ বসু বলেন, হাসপাতালে কুকুরের ভ্যাকসিন নেই আড়াই মাস।

গত বুধবার ইউএনও সম্রাট হোসেন হাসপাতালে এসেছিলেন। তাকে ভ্যাকসিন সংকটের কথা জানিয়েছি। তিনি দ্রুত সময়ের মধ্যে কুকুরের ভ্যাকসিন সরবরাহের আশ্বাস দিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!