× UCB Sticker Card
রবিবার, ১৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মির্জাগঞ্জ (পটুয়াখালী)

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:২৩ পিএম

‘বেগম জিয়ার জানাজায় এক কোটি বিশ লাখের বেশি মানুষ উপস্থিত ছিলেন’

মির্জাগঞ্জ (পটুয়াখালী)

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:২৩ পিএম

মোনাজাতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ছবি- রূপালী বাংলাদেশ

মোনাজাতে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, মৃত ব্যক্তির জানাজা মুসলিম দেশেই হয়। বেগম জিয়ার জানাজায় এক কোটি বিশ লাখের বেশি লোক হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে সর্বাধিক।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলার সুবিদখালী ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আশরাফ আলী হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক মোবরক আলী মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু, সহ-সভাপতি আইউব খান, গোলাম ফারুক মুন্সি, আমিনুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফরাজী প্রমুখ।

এ সময় বেগম জিয়ার স্মৃতিচারণ করে আলতাফ চৌধুরী বলেন, ম্যাডাম জিয়া যখন রাজনীতি শুরু করেন, অল্পদিনের মধ্যেই তিনি দেশে ও বিদেশে জনপ্রিয় হয়ে ওঠেন। কারণ তার চিন্তাধারা, তার দূরদৃষ্টি এবং তার সুশাসন। সব মানুষের ভালো-মন্দ থাকে, কিন্তু বেগম জিয়া সম্পর্কে শত্রুরাও তার কোনো দোষ বলতে পারেনি।

তিনি বলেন, তারেক রহমান মায়ের জানাযার সময় অল্প কিছু কথা বলেছিলেন-আমার মা যদি কারো সঙ্গে কোনো কষ্ট দিয়ে থাকে, দুঃখ দিয়ে থাকে বা ব্যথা দিয়ে থাকে, আপনারা আমার মাকে মাফ করে দেবেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। ম্যাডাম জিয়ার সঙ্গে আমি রাজনীতি করেছি এবং পরে মন্ত্রী হিসেবে ঘনিষ্ঠভাবেই কাজ করেছি। আমি কখনো দেখিনি ম্যাডাম খালেদা জিয়া কারো সঙ্গে উচ্চস্বরে কথা বলেছেন, রাগ করেছেন, বদদোয়া করেছেন বা কাউকে অপমান করেছেন। না, আমি তার জীবন্ত সাক্ষী-তিনি এটা কোনো দিনই করেননি।

সবশেষে বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কোর্ট মসজিদের ইমাম হাফেজ মাওলানা আফজাল হোসেন বরকত উল্লাহ।

রূপালী বাংলাদেশ

Link copied!