× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:৪৪ এএম

শীতে উষ্ণতা ছড়াল চট্টগ্রাম প্রেস ক্লাব

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৬:৪৪ এএম

শতাধিক গণমাধ্যম কর্মচারীর মাঝে কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব

শতাধিক গণমাধ্যম কর্মচারীর মাঝে কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব

চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শতাধিক কর্মচারীর মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাব ও পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আজাদ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সহসভাপতি হেলাল সিকদার এবং দৈনিক সোনালী কণ্ঠের ব্যুরো প্রধান প্রণয় দাশ গুপ্ত শিমুল।

প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, শীতবস্ত্র বিতরণ একটি মহৎ ও মানবিক উদ্যোগ। যাঁদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে, এটি তাঁদের জন্য উপহারস্বরূপ। তীব্র শীতের এই সময়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজ ও রাষ্ট্রের সব স্তরের মানুষ যদি এভাবে শীতার্তদের পাশে দাঁড়ায়, তাহলে মানবিকতার জয় হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী এবং প্রেস ক্লাবের উপকমিটির উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত।

এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং আজিজা হক পায়েল।

অনুষ্ঠান শেষে শতাধিক গণমাধ্যম কর্মচারীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!