× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৪:০৪ পিএম

বাসা থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাত, প্রতিবাদে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৪:০৪ পিএম

বাসা থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

বাসা থেকে ডেকে নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মিফতাহুল জান্নাত নিলয় তালুকদারকে (১৫) ছুরিকাঘাত করে আহত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। 

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রেঞ্জ ডিআইজি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। 

এতে বক্তব্য রাখেন সাংবাদিক মোজাম্মেল খোকন, নিলয়ের বাবা সাদেকুল ইসলাম তালুকদার, জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মামুনুর রশীদ মামুন, মানসিফ রহমান, মেহেরাব মানিক প্রমুখ। 

অচিরেই জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন শিক্ষার্থীরা। 

আহতের বাবা সাদেকুল ইসলাম তালুকদার বলেন, বিনা কারণে আমার সন্তানকে বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করা হয়েছে। ছেলেটা বেশ কয়েকদিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বাবা হিসেবে আমার কি অবস্থা আপনারাই বুঝতে পারছেন। পুলিশ কোনো ধরনের সহযোগিতা করছে না। 

আফরোজ খান মডেল স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলায় গত ৩ জানুয়ারি জিলা স্কুলের শিক্ষার্থী আব্দুর রহমান, এমএনআর জিসান, জাহেদুল ইসলাম জাওয়াদ এবং ফারহান বাসা থেকে নিলয়কে ডেকে এনে স্কুলের পাশে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনায় আহতের বাবা সাদেকুল ইসলাম তালুকদার ১০ জানুয়ারি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা চেষ্টার মামলা করেন। 

জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ছেলের পরিবারকে সবসময় সান্ত্বনায় রাখার চেষ্টা করছি। অপরাধীদের আইনের আওতায় আনা হোক।    

কোতোয়ালি মডেল থানার ওসি নাজমুস সাকিব বলেন, ‘ঘটনার পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

Link copied!