জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার
মে ২৪, ২০২৬, ১১:৩৫ এএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পারিবারিক বিরোধে ছেলের ছুরিকাঘাতে বাবা নূরউল্লাহ (৬৫) নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ছিন্নমূল ৫ নম্বর সমাজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নূরউল্লাহ কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে পরিবারসহ সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বেবি আপার গলির...