× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৭:১৮ পিএম

জবি ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৭:১৮ পিএম

নিহত জুবায়েদ রহমান। ছবি- সংগৃহীত

নিহত জুবায়েদ রহমান। ছবি- সংগৃহীত

পুরান ঢাকার একটি পরিত্যক্ত ভবন থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে স্থানীয়রা লাশটি দেখে পুলিশকে খবর দেন।

নিহত জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছুরিকাঘাতের জেরে জুবায়েদ রহমানের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করা হয়েছে তার টিউশনি ও বাসা হিসেবে ব্যবহৃত পরিত্যক্ত ভবন থেকে। হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চালাচ্ছি।’

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ওই ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকলেও সম্প্রতি জুবায়েদের টিউশনির জন্য ব্যবহার হতো। 
 

Link copied!