× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:৪৩ পিএম

দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৫:৪৩ পিএম

নিহত মিঠুন আলী

নিহত মিঠুন আলী

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে দুই ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক মিঠুন আলীর (৩২) মৃত্যু হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টায় পৌর এলাকার পেট্রোবাংলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিঠুন আলী উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়আদিমপুর গ্রামের মৃত গোলাপ হোসেনের ছেলে।

সিংড়া থানার ওসি মো. মমিনুজ্জামান ও নিহতের পরিবারের সদস্যরা জানান, পেট্রোবাংলা এলাকার মৃত নাসির উদ্দিনের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও মাহমুদুল ইসলাম নিক্সনের মধ্যে অনলাইনে জুয়া খেলা নিয়ে বিরোধ চলছিল। বিরোধ মেটাতে বড় ভাই মমিনুল ইসলাম নিশানের শ্যালক মিঠুন আলী দুপুরে তাদের বাড়িতে যায়। এ সময় ছোট ভাই মাহমুদুল ইসলাম নিক্সন তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিঠুন আলীকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

ওসি মো. মমিনুজ্জামান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মাহমুদুল ইসলাম নিক্সন পলাতক। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত।

রূপালী বাংলাদেশ

Link copied!