× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:৫১ এএম

মহাসড়কে ডাকাতি, পৃথক অভিযানে আটক দুই

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:৫১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আশপাশে ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয়রা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। এর মধ্যে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় জনতা ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় পৃথক অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দী গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) নামের এক যুবককে রাত প্রায় ১১টার দিকে ডাকাত সন্দেহে হাতেনাতে আটক করেন স্থানীয় সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবকরা।

পরে জিজ্ঞাসাবাদে সে নিজেকে ডাকাত নয় বলে দাবি করলেও ইয়াবা বড়ি পাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

এর আগে একই দিন রাত প্রায় ৯টার দিকে মৃধাকান্দী এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে শম্ভুপুরা ইউনিয়নের কাজীরগাঁও (বাগবাড়ী) গ্রামের জাকিরের ছেলে রবিন (২৫) কে জনতা আটক করে। পরে তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে আটক দুজনই সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছে।

এলাকাবাসীরা জানান, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশে সম্প্রতি ডাকাত ও ছিনতাইকারী চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত এসব ডাকাত দলের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।

সোনারগাঁ থানার ওসি মোঃ মহিবুল্লাহ বলেন, মহাসড়ক ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করতে আমরা বিশেষ পরিকল্পনার আওতায় কাজ করছি। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ দমনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!