× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:১২ এএম

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ১১:১২ এএম

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র দুটি। ছবি : রূপালী বাংলাদেশ

উদ্ধার করা আগ্নেয়াস্ত্র দুটি। ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে পৌর শহরের সলেমানপুর গ্রামের একটি বাগান থেকে আগ্নেয়াস্ত্র ‍দুটি উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী। 

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় টহল ও অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সলেমানপুর গ্রামে অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ২২ ক্যালিবারের একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, উদ্ধার করা অস্ত্রগুলোর উৎস ও মালিক শনাক্তে তদন্ত চলমান। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের ধারণা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কোনো পক্ষ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব অস্ত্র সংগ্রহ করে থাকতে পারে। তবে র‌্যাব জানিয়েছে, এ ধরনের অভিযানের মাধ্যমে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড কমবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।

Link copied!