বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে সরকারি পুকুরে অনুমোদন ছাড়া এক্সেভেটর (ভেকু) মেশিন দিয়ে পুকুর খননের দায়ে আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের কাজিপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার সান্তাহারের কাজিপুর এলাকায় একটি সরকারি পুকুরে সরকারি অনুমোদন ছাড়া এক্সেভেটর বা ভেকু মেশিনের মাধ্যমে পুকুর খনন করা হচ্ছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় পুকুর খননের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ওই গ্রামের আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন