× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:১২ পিএম

ভৈরবে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৬:১২ পিএম

গ্রেপ্তারকৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

গ্রেপ্তারকৃতরা। ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২২ মামলার আসামিসহ ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) ছিনতাইকারীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, ১৬ জানুয়ারি রাত ২টায় পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানা ওসি আতাউর রহমান আকন্দ।

অভিযানে আটককৃতরা হলেন— পৌর শহরের আমলা পাড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে সোহেল রানা (২৩), পঞ্চবটী রেলওয়ে স্টেশন এলাকার মৃত ইদ্দিস মিয়ার ছেলে মোস্তাকিম মিয়া (২১), একই এলাকার সাগর মিয়ার ছেলে মোহাম্মদ ইয়াছিন মিয়া (১৪), আল আমিন মিয়ার ছেলে শিপন (৩০) এবং রতন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৫)।

Link copied!