× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৬:০৩ এএম

নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল ওঠে যায় পথচারীর ওপর, দুইজন নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৬:০৩ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— টা টাঙ্গাইল সদর উপজেলার গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে মিলন (২৪) এবং বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে আরফান খান (৭৫)। আরফান খান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ছিলেন।

বাসাইল থানার পুলিশ জানায়, সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মিলন ও আরফান খানের মৃত্যু হয়। মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, আহত দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ বর্তমানে পুলিশের হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!