× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:৩৬ পিএম

মাদারীপুরের দুর্ঘটনায় কোটালীপাড়ার পাঁচ কিষানি নিহত, গ্রামজুড়ে শোকের মাতম

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০১:৩৬ পিএম

মরদেহ রেখে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনসহ গ্রামবাসী। ছবি : রূপালী বাংলাদেশ

মরদেহ রেখে কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয়স্বজনসহ গ্রামবাসী। ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুরের ঘটকচরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের পাঁচ কিষানি নিহত হওয়ার ঘটনায় গ্রামে শোকের মাতম চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুরের ঘটকচরে সার্বিক পরিবহনের সঙ্গে যাত্রীবাহী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

নিহতদের মধ্যে পাঁচজন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। তারা সবাই নিজ গ্রাম থেকে মাদারীপুরে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।

পাইকেরবাড়ী গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ বলেন, আমাদের গ্রামের পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) এবং পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০) ভোরে দিনমজুরের কাজ করতে মাদারীপুরে যান।

তিনি আরও বলেন, সেখান (মাদারীপুর) থেকে ইজিবাইকে ফেরার পথে ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই আমাদের গ্রামের কিষানি।’

একই গ্রামের গৃহিণী কাজল বাড়ৈ বলেন, ‘আমাদের এলাকার অনেকেই দিনমজুরের কাজ করতে মাদারীপুরের বিভিন্ন এলাকায় যান। গতকাল ভোরে দুলালী, অমিতা, আভা, শেফালী ও কামনা কাজ করতে গিয়ে ফিরে এলো লাশ হয়ে। আমরা এলাকাবাসী নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দাবি করছি।’

সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন বলেন, ‘একই গ্রামে পাঁচ কিষানি নিহত হওয়া খুবই হৃদয়বিদারক ঘটনা। মরদেহ রাতেই গ্রামে নিয়ে আসা হয়েছে। বর্তমানে শেষকৃত্যের কাজ চলছে।’

Link copied!