× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:৩৮ পিএম

ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের পরে ছাত্রদলের কার্যালয়ে আগুন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের পর ছাত্রদলের কার্যালয় পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকার উপজেলা ছাত্রদলের কার্যালয় আগুন দেয়ার ঘটনা ঘটে। এর আগে ওই দিন বিকাল সোয়া ৫ টার দিকে পৌর শহরের থানা এলাকা ইসলামিয়া স্কুলের সামনে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিকালে প্রতিক পাওয়ার পর বিএনপির প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্রপ্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল দুটি থানা এলাকার ইসলামিয়া স্কুলের সামনে গিয়ে মুখোমুখি হয়ে যায়। এসময় দুই পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠি চার্য করলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। 

সন্ধ্যার পর একদল দুবৃত্ত পৌর শহরের রেলওয়ে স্টেশন এলাকার উপজেলা ছাত্রদলের কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এসব ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, সংঘর্ষ ও অগ্নিকান্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!