× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১২:৩৫ এএম

এবার বাগেরহাটের ডিসিকে হুমকি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১২:৩৫ এএম

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। ছবি : সংগৃহীত

বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না হওয়ার ঘটনায় বাগেরহাটের পুলিশ সুপারকে হুমকির পর এবার জেলা প্রশাসককেও (ডিসি) হুমকির অভিযোগ উঠেছে। 

রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তার দাপ্তরিক হোয়াটসঅ্যাপ ও মোবাইল নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয় বলে জেলা প্রশাসন। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। অডিওতে শোনা যায়, ফোন ধরার সঙ্গে সঙ্গেই অপর প্রান্ত থেকে লাগাতার অশালীন ভাষায় কথা বলা হয়, ফলে পুলিশ সুপারকে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও কলটি সঠিক।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বিভিন্ন নম্বর থেকে হুমকি পাওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি বিচলিত নই। যে বিষয়টি নিয়ে এমনটি করা হচ্ছে, সেখানে প্রশাসন তাদের পাশে ছিল এবং সহযোগিতা করেছে। সম্ভবত কিছু বট বা বিদেশি নম্বর ব্যবহার করে এসব করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে আত্মগোপনে থাকা বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে তিনি সাদ্দামের বিষয়টিকে অমানবিক বলে দাবি করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!