× UCB Sticker Card
বুধবার, ১০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৫২ এএম

পাবনা-৩ আসন

ধানের শীষ-দাঁড়িপাল্লার জমজমাট লড়াই, স্বতন্ত্র পাল্টাতে পারে সমীকরণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৫২ এএম

পাবনার প্রার্থীরা। ছবি : রূপালী বাংলাদেশ

পাবনার প্রার্থীরা। ছবি : রূপালী বাংলাদেশ

চলনবিল অধ্যুষিত পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে নির্বাচনি উত্তাপ বৃদ্ধি পেয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নিয়মিত গণসংযোগ, সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।

ভোটের দিন যত এগোচ্ছে, পরিবেশ ততই উৎসবমুখর হয়ে উঠছে। এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটার ও স্থানীয় সচেতন মহল ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন।

তারা মনে করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী পাবনা জেলা জামায়াতে ইসলামের সহকারী তরবিয়াত সেক্রেটারি মুহাম্মাদ আলী আছগার এবং সতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য কে, এম আনোয়ারুল ইসলাম এই আসনে মূল প্রতিদ্বন্দ্বী।

নির্বাচনি মাঠে বড় ফ্যাক্টর হতে পারে চাটমোহর উপজেলার ভোটার এবং তিন উপজেলার নতুন ভোটার। এ আসনের মোট ভোটার প্রায় ৪ লাখ ৮৬ হাজার। এর মধ্যে চাটমোহর উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৬০ হাজার। ভাঙ্গুড়া ও ফরিদপুরের ভোটার যথাক্রমে ১ লাখ ৮ হাজার ও ১ লাখ ১৭ হাজার।

নির্বাচনি প্রচারে মো. হাসান জাফির তুহিন, মুহাম্মাদ আলী আছগার, কে, এম আনোয়ারুল ইসলাম ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল খালেক, গণঅধিকার পরিষদের মো. হাসানুল ইসলাম, জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু, গণফোরামের সরদার আশা পারভেজ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী অংশ নিচ্ছেন।

স্থানীয়রা জানান, উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় সমস্যার সমাধান প্রার্থী বাছাইয়ের মূল বিষয়। বিশেষ করে তরুণ ভোটাররা এখন নির্বাচনের প্রধান আলোচ্য। সামাজিক যোগাযোগমাধ্যমেও তরুণ ভোটারদের মতামত ও আলোচনা চোখে পড়ার মতো।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই তিন উপজেলার মোট ভোটার সংখ্যা পুরুষ ২ লাখ ৪৩ হাজার ৯৩৬ ও মহিলা ২ লাখ ৪২ হাজার ৬২৭ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।

ভোটের ফল নির্ভর করবে তরুণ ভোটারদের সমর্থনের ওপর। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পাবনা-৩ আসনের ভোটাররা কার পক্ষে রায় দেবেন, সেটাই এখন দেখার অপেক্ষা।

রূপালী বাংলাদেশ

Link copied!