রোটারি ক্লাব অব চিটাগং সুপ্রিমের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও সাবেক সভাপতি রোটারিয়ান অ্যাডভোকেট শওকত আউয়াল চৌধুরী রোটারি ইন্টারন্যাশনাল প্রদত্ত ‘অ্যাভিনিউস অব সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৬-২০২৭’ অর্জন করেছেন।
গত ২৫ জুলাই রাজধানীর এসকেএস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত রিপসা টিম লার্নিং সেমিনার (RTLS)-এ রোটারি কান্ট্রি কো-অর্ডিনেটর ফর বাংলাদেশ, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি) ইশতিয়াক এ জামান আনুষ্ঠানিকভাবে অ্যাড. শওকত আউয়াল চৌধুরীর হাতে অ্যাওয়ার্ডের ক্রেস্ট ও পিন তুলে দেন।
বর্তমানে অ্যাড. শওকত আউয়াল চৌধুরী রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টস স্পেশাল অ্যাডভাইজার (RIPSA) টিমে কো-অর্ডিনেটর (ফিন্যান্স), ডি-৬৫ এবং কো-চেয়ার, লিগ্যাল কমিটি, সেন্ট্রাল টিম, ডি-৬৪ ও ডি-৬৫, বাংলাদেশ হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০০১ সালে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালে যোগদানের মাধ্যমে রোটারি আন্দোলনে সম্পৃক্ত হন। দীর্ঘদিন ধরে সমাজসেবা, নেতৃত্ব বিকাশ এবং রোটারির বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ আন্তর্জাতিক সম্মাননা লাভ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন