× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১১:৩৯ পিএম

ইসি সানাউল্লাহ

এখনও চার শতাধিক অস্ত্র নিখোঁজ, যা উদ্বেগের বিষয়

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ১১:৩৯ পিএম

কুমিল্লায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

কুমিল্লায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান চলমান রাখতে হবে। 

তিনি জানান, এখনও চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে, যা উদ্বেগের বিষয়। তবে ১৩ ডিসেম্বর থেকে ‘ডেভিল হান্ট ফেইজ টু’ শুরুর পর পাঁচ শতাধিক অস্ত্র উদ্ধার হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আনসার বাহিনীকে সতর্ক থাকতে হবে যেন কেউ ভুয়া পরিচয় দিয়ে আনসারের ড্রেস পরে দপ্তরে বা নির্বাচনী এলাকায় প্রবেশ করতে না পারে। কারণ আগের নির্বাচনে এ ধরনের ঘটনায় বড় ধরনের চ্যালেঞ্জ দেখা দিয়েছিল।

ইসি প্রশাসনকে নির্দেশ দেন, চেকপয়েন্ট অপারেশন রেনডমভাবে করতে হবে। যাতে কোনো সন্ত্রাসী বা অপরাধী নিরাপদ বোধ না করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে।

এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সংঘাতমুক্ত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।

সভায় কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, আনসার বাহিনীর নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানার ওসি ও অন্যান্য নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!