× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:৪৬ পিএম

জাতীয় নির্বাচন নিয়ে সব আশঙ্কা কেটে গেছে : সাবেক অ্যাটর্নি জেনারেল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:৪৬ পিএম

সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব আশঙ্কা কেটে গেছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে জানিয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার  (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামে নির্বাচনি পথসভায় এ কথা বলেন তিনি।

মো. আসাদুজ্জামান বলেন, একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়ার মতো শিরকি কথাবার্তা বলছে। দলটির নারী কর্মীরা কোরআন শরিফ হাতে নিয়ে তালিম করার নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—এমন কথাও তারা বলছেন। এ রকম শিরকি কথাবার্তা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনি আচরণবিধি ও আইনের লঙ্ঘন।

এর আগে উপজেলা মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন গ্রামে নির্বাচনি পথসভা করেন তিনি।

পথসভায় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!