× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১০:৫২ এএম

সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনি অফিস পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১০:৫২ এএম

শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি : সংগৃহীত

শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিস রাতের আঁধারে আগুনে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার জামতৈল ইউনিয়নের জামতৈল গ্রামে অবস্থিত ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনি অফিসে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউসুফ আলী জানান, অন্যান্য নির্বাচনি অফিসের পাশাপাশি জামতৈল গ্রামের এই অফিসেও নিয়মিত কার্যক্রম চলছিল। কিন্তু হঠাৎ করে শুক্রবার রাতে তিন পাশের বেড়া ও আসবাবগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

জামায়াত আমির জানান, আমাদের বন্ধুপ্রতিম সংগঠনের কিছু ব্যক্তি নির্বাচনে হুমকি-ধমকি এবং নির্বাচনে কার্যক্রম পরিচালনা যেন না করতে পারি, আমরা কেউ যেন ভোট না চাইতে পারি, কেন্দ্রে যেন অবস্থান না করতে পারি, ভোটকেন্দ্রে যেন এজেন্ট না থাকতে পারে এ জন্য যা করা দরকার, তারা তা করছেন। এরই অংশ হিসেবে তারা আমাদের নির্বাচনি অফিস জ্বালিয়ে দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আগুনের ঘটনার তথ্য নিশ্চিত করে কামারখন্দ থানার ওসি শাহীন আকন্দ জানান, সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুন জানান, জামতৈল গ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ায় সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়া সম্পূর্ণভাবে আচরণবিধি লঙ্ঘন। এখানে যত রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন, সবাইকে সতর্ক করা হয়েছে যেন কোনোভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করা না হয়। নির্বাচনি ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনাটি রিটার্নিং কর্মকর্তাকে রিপোর্ট করা হবে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!