× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:৪৩ পিএম

অভিনব প্রচারে জাপা প্রার্থী, মুহূর্তেই ভাইরাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:৪৩ পিএম

জাপা প্রার্থী মুফতি রায়হান জামিলের ব্যতিক্রমী প্রচার। ছবি : রূপালী বাংলাদেশ

জাপা প্রার্থী মুফতি রায়হান জামিলের ব্যতিক্রমী প্রচার। ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী মুফতি রায়হান জামিলের নির্বাচনি প্রচারে যুক্ত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ও অভিনব উদ্যোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজারসহ বিভিন্ন জায়গায় লং ম্যান ব্যবহার করে নির্বাচনি প্রচার চালাতে দেখা যায়। 

এ সময় মুফতি রায়হান জামিল ও তার সমর্থকদের সঙ্গে একজন লং ম্যান লাঙ্গল প্রতীকের পক্ষে প্রচারণায় অংশ নেন। অভিনব এই প্রচারণা দেখতে বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়।

এ বিষয়ে মুফতি রায়হান জামিল বলেন, ‘আমরা শান্তিপূর্ণ, সৃজনশীল ও জনবান্ধব নির্বাচনি প্রচারণায় বিশ্বাস করি। মানুষের মুখে হাসি ফোটানো এবং নির্বাচনে আনন্দময় ও উৎসবমুখর পরিবেশ তৈরি করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।’

স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী প্রচারণা নির্বাচনি মাঠে নতুন মাত্রা যোগ করেছে এবং ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

উল্লেখ্য, জাপা প্রার্থী মুফতি রায়হান জামিল শুরু থেকেই ব্যতিক্রমী ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!