× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:০৪ পিএম

ছিনতাইয়ের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:০৪ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে ছিনতাইয়ের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ছিনতাই চক্রের মূল হোতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহ সদরের খাগডহড় গ্রামের মনজুরুল হকের ছেলে মাকসুদুল হক ওরফে রিশাদ (২৯) এবং বেলতলী গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে ফয়সাল (২২)।

পুলিশ জানায়, গত ২৩ জানুয়ারি ভোর পাঁচটার দিকে নগরীর রেলস্টেশনের ২ নম্বর গেটসংলগ্ন সড়কে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ছিনতাইয়ে নেতৃত্ব দেন মাকসুদুল হক ওরফে রিশাদ। ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

এ ঘটনায় লিখিত অভিযোগের পর ২৫ জানুয়ারি তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর শুক্রবার (৩০ জানুয়ারি) আলোচিত এ ছিনতাই মামলার প্রধান আসামি মাকসুদুল হক ওরফে রিশাদ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতরা সরাসরি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে চাপাতি ও চাকু উদ্ধার করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!