× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:১৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:১৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২টায় শিবগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ।

উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন অফিসার মো. শাহিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আয়েশা আক্তার, সেনাবাহিনীর মেজর মহিন উদ্দিন হোসাইন প্রমুখ।

জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, ‘ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, নির্বাচন ও গণভোটের প্রতিটি ধাপে আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি ভোটারদের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

Link copied!