× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:৩১ পিএম

জামায়াত আমিরের ‘আপত্তিকর’ এক্স পোস্টের প্রতিবাদে ভাঙ্গুড়ায় ঝাড়ু মিছিল

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৬:৩১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় ঝাড়ু মিছিল হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ভাঙ্গুড়া উপজেলার কলেজ মোড় থেকে শুরু হয়ে ঝাড়ু মিছিলটি শরৎনগর বাজারের ডাক বাংলোর সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মজীবী নারীরা বলেন, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সংকট ও সংগ্রামে নারীরা ঘরে-বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেখানে তাদের নিয়ে এমন কটূক্তি অত্যন্ত নিন্দনীয়। ইসলামে নারীর সর্বোচ্চ সম্মানের কথা বলা হয়েছে, অথচ সেই সম্মানিত নারীদেরই অপমান করা হচ্ছে। এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে নারীদের নিয়ে করা মন্তব্যের জন্য ডা. শফিকুর রহমানকে ক্ষমা চাইতে বলেন।

উল্লেখ্য, শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্ট ভাইরাল হয়। যদিও দলটির দাবি, আইডি হ্যাক হওয়ার কারণে সৃষ্টি হয়েছে এমন বিভ্রান্তি।

রূপালী বাংলাদেশ

Link copied!