ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একজন সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ভোটারদের নানাভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। এতে কোনো লাভ হবে না। ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা কোনোভাবেই সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেবেন না। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করুন।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৫ ও ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগকালে নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে কোনো মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের ছাড় দেওয়া হবে না।’
স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তিনি যখন এমপি ছিলেন, তখন সিদ্ধিরগঞ্জ এলাকার উন্নয়ন না করে চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসী রামরাজত্ব কায়েম করেছিলেন। এজন্য এবারের নির্বাচনে ভোটাররা তাকে দাতভাঙা জবাব দিবে।’
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

-20260204205223.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন