× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:৫৭ পিএম

আগ্নেয়াস্ত্র-দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের আহ্বায়কসহ গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৩:৫৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনসহ (৩৬) তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল), একটি ম্যাগাজিন, একটি গুলি, একটি গ্যাস পিস্তল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- একটি পিস্তল (৭.৬৫ মিলিমিটার, মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন, একটি গুলি (অ্যামোনিশন), একটি গ্যাস পিস্তল, দেশীয় অস্ত্র ৯টি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, চারটি ছ্যান এবং তিনটি ছুরি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোররাতে গফরগাঁও উপজেলার উথুরী গ্রাম থেকে সহোদর দুই ভাই সাব্বির ও কামরুলকে এবং একই উপজেলার হাটুরিয়া এলাকা থেকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- গফরগাঁও উপজেলার হাটুরিয়া গ্রামের রইস উদ্দিনের ছেলে মো. মুক্তার হোসেন (৩৬), যিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক; একই উপজেলার উথুরী গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মো. কামরুল হোসেন ও মো. সাব্বির হোসেন।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে গফরগাঁও থানার পক্ষ থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয় এবং এ-সংক্রান্ত ছবি প্রকাশ করা হয়।

তবে পরে বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ কার্যালয় থেকে জানানো হয়, অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে কেবল সহোদর দুই ভাই মো. কামরুল ও মো. সাব্বির হোসেনকে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনকে অস্ত্রসহ গ্রেপ্তারের তথ্যটি সঠিক নয় বলে জানায় জেলা পুলিশ। জেলা পুলিশের দাবি অনুযায়ী, মো. মুক্তার হোসেনকে একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

 

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, সহোদর দুই ভাই সাব্বির ও কামরুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেনকে গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে। থানার পক্ষ থেকে দেওয়া প্রাথমিক তথ্য ও ছবি ভুলবশত প্রকাশ করা হয়েছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে গফরগাঁও থানার ওসি মো. আতিকুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

রূপালী বাংলাদেশ

Link copied!