× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৩১ এএম

খুলনায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৮:৩১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবুল মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত নাগাদ নগরীর নিক্সন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট বাচ্চাদের মধ্যে পানি ছিটাছিটি নিয়ে শুক্রবার বিকেলে স্থানীয় গামার পরিবার ও নিহত বাবুল মোল্লার পরিবারের নারীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয়।

তবে ওই ঘটনার জের ধরে রাত সাড়ে ৮টার দিকে গামার পরিবারের সদস্যরা অতর্কিতে বাবুলের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। ওই সময় প্রতিপক্ষের কিল-ঘুসিতে বৃদ্ধ বাবুল মোল্লা আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

খুলনা সদর থানার ওসি মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহতের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Link copied!