× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৪৫ পিএম

শেখ মুজিব প্রথম ভোট লুটপাট শুরু করেছিলেন : শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৪৫ পিএম

বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ছবি : রূপালী বাংলাদেশ

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করার সময় শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানের জেলে ছিলেন এবং স্বাধীনতার ঘোষণা দেওয়ার সময় দেশে উপস্থিত ছিলেন না। দেশে ফিরে এসে তিনি অবিসংবাদিত নেতা বনে গেলেও তিনি প্রথমে ভোট লুটপাট শুরু করেছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাত কোটি তরুণ ভোটার এবার ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। বিভিন্ন জরিপ বলছে, তরুণরা ইনসাফের পক্ষে ভোট দেবে। ইনসাফের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা ও ফুলকপি। জামায়াত ইসলামী এই বাংলাদেশে ইনসাফ কায়েম করতে পারবে। অন্যরা চাঁদাবাজি, নারী নির্যাতন ও খুনখারাবি চালাচ্ছে; তাদের হাতে দেশের কেউ নিরাপদ নয়।

তিনি আরও বলেন, বিএনপি অতীতে কৃষকদের ঋণ মওকুফ, বেকারদের ভাতাসহ নানা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেগুলো বাস্তবায়িত হয়নি। এ ছাড়া একটি দল ৪৩ জন ঋণ খেলাপীকে মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তারা দুর্নীতিকে আরও পাকা করতে চাচ্ছে।

নুরুল ইসলাম সাদ্দাম ভোটারদের উদ্দেশে বলেন, ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করা হবে না। ভোটের দিন সকলে খেয়ে দেয়ে দলবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যান এবং ভোট শেষে ফলাফল নিয়ে বাড়ি ফিরে আসবেন। যদি কেউ ভোট লুটে নিতে চায়, তাদের পরিবারের কাছে জানিয়ে শেষ বিদায় নিন।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিডিপি চেয়ারম্যান ও ত্রয়োদশ নির্বাচনে নান্দাইল আসনের প্রার্থী অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান। সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা জামায়াতের আমির কাজী শামছুদ্দীন।

Link copied!