× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:১৩ এএম

একটি গোষ্ঠী সারা দেশে রাতভর তাণ্ডব চালিয়েছে : বিএনপি প্রার্থী

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১০:১৩ এএম

সিলেটের কতোয়ালপুর কারিপাড়া সদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেটের কতোয়ালপুর কারিপাড়া সদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। ছবি : রূপালী বাংলাদেশ

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় গোলাপগঞ্জ উপজেলার ৪ নম্বর লক্ষীপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কতোয়ালপুর কারিপাড়া সদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তিনি ‘ভি’ (বিজয়) চিহ্ন দেখিয়ে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে সাংবাদিকদের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমরান আহমদ চৌধুরী বলেন, সিলেট-৬ আসন বিএনপির ঘাঁটি। এখানে বড় ব্যবধানে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে, ইনশাআল্লাহ। দেশবাসী তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। তাই বিপুল উৎসাহ-উদ্দীপনায় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ সারা দেশে ধানের শীষ প্রতীকে মানুষ ভোট দিচ্ছেন।

তিনি বলেন, একটি গোষ্ঠী গত রাতে সারা দেশে তাণ্ডব চালিয়েছে। কালো টাকার ছড়াছড়ি, ভোটকেন্দ্র দখলের চেষ্টা হয়েছে। বিভিন্ন জায়গায় প্রিসাইডিং অফিসারসহ কতিপয় কর্মকর্তার সঙ্গে আঁতাত করে ভোট কারচুপির চেষ্টা করা হয়েছে। এটি জাতি আশা করেনি।

এমরান আহমদ আরও বলেন, আমরা দীর্ঘ ১৫ বছর পর একটি ফেয়ার ইলেকশন চেয়েছিলাম। তাদের এসব ন্যক্কারজনক ঘটনা না ঘটাতে আহ্বান জানাচ্ছি।

Link copied!