× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:১৩ পিএম

শ্বশুরের বাইসাইকেলে চেপে এসে জীবনে প্রথম ভোট দিলেন পুত্রবধূ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:১৩ পিএম

শ্বশুরের বাইসাইকেলে চেপে জীবনে প্রথম ভোট দিতে এসেছিলেন কনিকা শর্মা (১৮)। ছবি : সংগৃহীত

শ্বশুরের বাইসাইকেলে চেপে জীবনে প্রথম ভোট দিতে এসেছিলেন কনিকা শর্মা (১৮)। ছবি : সংগৃহীত

শ্বশুরের বাইসাইকেলে চেপে জীবনে প্রথমবার ভোট দিতে এসেছিলেন কনিকা শর্মা (১৮)। কুষ্টিয়ার খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট ও গণভোট দিতে পেরে তিনি আনন্দিত বোধ করেন বলে জানান সংবাদমাধ্যমকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২৮ মিনিটে ভোট কেন্দ্রে আসেন তিনি।

গত ৮ মাস আগে পৌরসভার ৫ ওয়ার্ডের আশিস শর্মার সঙ্গে বিয়ে হয় কনিকার। এটাই তার জীবনে প্রথম ভোট। তার ওয়ার্ডের বুথে নারী ভোটার ছিলেন একজন। মধ্যবয়সি ওই নারীর ভোট দেওয়ার পর তিনি ব্যালট পেপার নিয়ে বুথে প্রবেশ করেন।

সংবাদমাধ্যমকে কনিকা জানান, আমি আগে গণভোটের ব্যালটে সিল মেরেছি। পরে এমপি প্রার্থীর ব্যালটে সিল মেরেছি। ব্যালট ভাঁজ করে বাক্সে ঢোকাতে বড়জোর দুই মিনিট সময় লেগেছে। ভোট দিয়ে মোট চার মিনিটের মাথায় কেন্দ্রে বাইরে অপেক্ষায় থাকা শ্বশুর সন্তোষ শর্মার কাছে ফিরে আসি।

কনিকা জানান, তিনি উচ্চমাধ্যমিকে পড়ালেখা করেছেন। ভোট দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও তিনি সফলভাবে প্রথম ভোট দিয়েছেন। কোনোরকম বাধা ছাড়াই নিজের ভোট দিতে পেরে অত্যন্ত খুশি তিনি।

শ্বশুর সন্তোষ শর্মা জানান, একমাত্র পুত্রবধূ কনিকাকে তিনি মেয়ের মতো স্নেহে লালন করেন। মেয়ে তার নাগরিক অধিকার ও কর্তব্য পালন করতে পেরেছে, এজন্য তিনিও খুশি।

Link copied!