গাজীপুরের কালিয়াকৈরে লতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন ১১০ বছর বয়সী বৃদ্ধা সূর্য বানু। সকালেই তিনি তার নাতি সোলায়মান কূলের সহায়তায় কেন্দ্রে উপস্থিত হন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
বয়সের ভার ও শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও ভোট দিতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন সূর্য বানু। ভোট প্রদান শেষে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। দেশের জন্য নিজের ভোট দেওয়া আমার দায়িত্ব।
নাতি সোলায়মান কূলে জানান, তার দাদি সবসময় ভোট দিতে আগ্রহী। বয়সের কারণে চলাফেরা কষ্টকর হলেও তিনি নিজের ইচ্ছায় ভোট দিতে কেন্দ্রে এসেছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা এ এস এম ফখরুল হোসাইন বলেন, বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন