× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:২৫ পিএম

দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৭:২৫ পিএম

হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার । ছবি : সংগৃহীত

হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার । ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ফেনীর সোনাগাজীতে স্বেচ্ছাসেবী সংগঠন হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে গাড়িতে করে বাড়ি বাড়ি গিয়ে এ ঈদ উপহার পৌঁছে দেন হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের পরিচালক সিরাজ উদ্দিন বিএসসি।

ঈদ উপহারে চাল, বুট, মুড়ি সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী রয়েছে। হাজী সফি উল্যাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুজ্জামান বাবু ও পরিচালক সিরাজ উদ্দিন বিএসসি বলেন, পবিত্র রমজানে আমরা যেভাবে ইফতার সেহরি করি তা একটু এলাকার প্রতিবেশীদের সাথে শেয়ার করা মাত্র। প্রতি বছরের ন্যায় এবার ও এলাকার অসহায় পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এভাবেই কাজ করে যাচ্ছে আমাদের এ ফাউন্ডেশন। আর আগামীতেও কাজ এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক করিমুল হক, মাস্টার আবদুর রহমান, ছাত্রদল নেতা মেহেদী হাসান ফাহিম প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!