× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:৩২ পিএম

এনএসআই পরিচয়ে নবনির্বাচিত এমপির কাছে চাঁদা দাবি, গ্রেপ্তার যুবক

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১১:৩২ পিএম

গ্রেপ্তার ভুয়া এনএসআই কর্মকর্তা মো. ফখরুদ্দিন। ছবি : সংগৃহীত

গ্রেপ্তার ভুয়া এনএসআই কর্মকর্তা মো. ফখরুদ্দিন। ছবি : সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী–এর কাছে চাঁদা দাবি করার অভিযোগে মো. ফখরুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। ফখরুদ্দিনের বাড়ি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে।

সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইফানের নেতৃত্বে একটি বিশেষ দল ছমদর পাড়ায় অভিযান চালায়। সেখান থেকে ফখরুদ্দিনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য হিসেবে পরিচয় দেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে ভুয়া এনএসআই কর্মকর্তা সেজে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন বলে জানায় সেনাবাহিনী।

তল্লাশির সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ইউনিফর্ম পরা একাধিক ভুয়া ছবি, একটি মোবাইল ফোন, মানিব্যাগ এবং বিভিন্ন পরিচয়পত্র ও ছবি উদ্ধার করা হয়।

সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিলেন। আটকের পর তাঁকে আইনি প্রক্রিয়ার জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!