× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০২:০১ পিএম

আগুনে পুড়ল বিএনপি নেতার দোকান

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০২:০১ পিএম

আগুনে পোড়া দোকান। ছবি : রূপালী বাংলাদেশ

আগুনে পোড়া দোকান। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইলের ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি মুদি ও মণিহারি দোকান। এতে প্রায় ছয় থেকে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিল (৫৫)। তিনি তালজাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে আকুবপুর গ্রামের দক্ষিণ পাড়ায় কুয়েতি মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিলের হাফ বিল্ডিং টিনশেড দোকানটিতে মুদি ও মণিহারি সামগ্রী বিক্রি হতো। দোকানে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল ছিল এবং ঘর নির্মাণে ব্যয় হয়েছিল আনুমানিক তিন থেকে চার লাখ টাকা। দোকানের সাথেই অবস্থিত কুয়েতি মসজিদের ইমাম ভোর ৫টা ১০ মিনিটের দিকে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দেন। এরপর স্থানীয় জনগণ সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে তাড়াইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট সকাল ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিসের ইনচার্জ আতিকুর রহমান বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমান হাবিল ধারণা করছেন, এটি নাশকতামূলক ঘটনা হতে পারে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি নিশ্চিত নন। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!