× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৫:২৬ পিএম

সদরপুরে প্রতারণা মামলায় নারী গ্রেপ্তার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৫:২৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রতারণার অভিযোগে রসনি আক্তার (৩৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আটরশি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ।

থানা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি বন্ধকনামা দলিল সম্পাদন করা হয়। দলিলে অভিযুক্ত স্বাক্ষর করেন এবং ভুক্তভোগী নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা প্রদান করেন। চুক্তি অনুযায়ী, দুই মাসের মধ্যে টাকা পরিশোধ করে বন্ধকনামা ফেরত দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট জমি ভুক্তভোগীর নামে কবলা দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেওয়ার শর্তও উল্লেখ ছিল।

কিন্তু নির্ধারিত সময় পার হলেও অভিযুক্ত টাকা পরিশোধ না করে চুক্তির বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ভুক্তভোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে।

মামলার অভিযোগকারী মো. শাহজালাল ভূঁইয়া জানান, ‘বন্ধকনামার মাধ্যমে ধার নেওয়া ৩ লাখ ৩০ হাজার টাকা ফেরত না দিয়ে উল্টো অস্বীকার ও হয়রানি করেছেন অভিযুক্ত। এ ঘটনায় ন্যায়বিচার ও টাকা উদ্ধারের দাবিতে তিনি আদালতের দ্বারস্থ হন।’

এ বিষয়ে সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ বলেন, ‘আদালতের নির্দেশে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Link copied!