× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:৪৯ পিএম

রাজশাহীতে উদ্বোধনের অপেক্ষায় কেন্দ্রীয় শহীদ মিনার

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

রাজশাহীতে উদ্বোধনের অপেক্ষায় কেন্দ্রীয় শহীদ মিনার। প্রথম বারের মতো রাজশাহীতে নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। রাজশাহীর পুরাতন সার্ভে ইনস্টিটিউটের জায়গায় পূর্ব নির্ধারিত প্রায় এক একর এলাকাজুড়ে কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে।

রাজশাহীর বাসিন্দা মিলন বলেন, রাজশাহী কলেজে সাধারণ মানুষ শহীদদের স্মরণের ফুল দিতে যান। এতে করে সবাইকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। সেই বিবেচনায় রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

জেলা পরিষদ থেকে জানানো হয়েছে, রাজশাহী মহানগরীর সোনাদিঘীর পুরাতন সার্ভে ইনস্টিটিউট এলাকায় নির্মিত রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক উদ্বোধনের। প্রায় ৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের উদ্যোগে এই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাজশাহী সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেদিন আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তৎকালীন প্রধান কৌঁসুলি ও রাজশাহীর ভাষাসৈনিক বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপু। নগরবাসীর প্রত্যাশা, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে এই কেন্দ্রীয় শহীদ মিনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়ে উঠবে শ্রদ্ধা, স্মরণ ও প্রেরণার এক গুরুত্বপূর্ণ প্রতীক।

রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা জানান, গত মঙ্গলবার এই নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। ভাষাদিবসে কেন্দ্রীয় শহীদ মিনারটি উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। তবে প্রচার ও উদ্বোধনের বিষয়টি জেলা প্রশাসন দেখবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!